আহমাদ হাবীব শাকির
✦ লেখক পরিচিতি

আহমাদ হাবীব শাকির

জীবনবোধ আর চিন্তার বাঁকে নিজেকে একজন স্বতন্ত্র ঘরানার গদ্যশিল্পী হিসেবে গড়ে তুলতে সচেষ্ট আহমাদ হাবীব শাকির। ভাষিক কাঠামোর প্রচলিত ধরাবাঁধা নিয়মের বাইরে এক সংস্কারবাদী গদ্যশৈলীর অন্বেষণেই তাঁর নিরন্তর পথচলা। শিক্ষার কওমি ও জেনারেল উভয় ধারার পাঠ তাঁকে দিয়েছে এক বিস্তৃত ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। বর্তমানে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে ‘তাকমিল ফিল হাদিস’ পর্যায়ে উচ্চতর গবেষণা ও পড়াশোনা করছেন। তরজমা ও মৌলিক রচনায় তাঁর সহজাত দক্ষতা থাকলেও, আন্তর্জাতিক মানের জ্ঞানতৃষ্ণা আর গভীর ধী-শক্তি তাঁকে পরিচালিত করে নিজস্ব এক স্বতন্ত্র বলয়ে। তিনি মূলত স্বপ্ন দেখেন ইসলামের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার—যেখানে ‘ইসলামী পুনর্জাগরণ’ এবং ‘সাংস্কৃতিক জাগরণবাদ’ হবে তাঁর লেখনীর প্রধানতম শক্তি ও অনুপ্রেরণা।

📝 মোট লেখা ১

✎ লেখকের যত পোস্ট

মুক্তগদ্য
🗓 March ৩১, ২০২৬

যখন পথ-বাছা’য়ের কাল

জীবনের ভেতর নানামুখী পথ ও নদী, জলরাশি, মেঘ, ডাহুক, হুতোমপেঁচার সশরীরী আহবান। মানুষের জীবন আসলে বহুল ও বিস্তৃত। মানুষ এই জীবন নামক মহান রাস্তার সম্মুখে দাঁড়...

পড়ুন →