সাজিদ হৃদয়
✦ লেখক পরিচিতি

সাজিদ হৃদয়

সাজিদ হৃদয় একজন উদীয়মান তরুণ লেখক, যিনি তার সংবেদনশীল ও বাস্তবধর্মী লেখনীর জন্য ইতোমধ্যেই পাঠকমহলে পরিচিতি পেতে শুরু করেছেন। তার লেখায় জীবনের ছোট ছোট ঘটনা, মানবিক সম্পর্ক এবং হঠাৎ বদলে যাওয়া সময়ের নির্মম বাস্তবতা গভীর আবেগ নিয়ে ফুটে ওঠে। সহজ-সরল ভাষায় হৃদয়ের গভীর অনুভূতি প্রকাশ করার ক্ষমতাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। নারায়ণগঞ্জে তাঁর পৈতৃক নিবাস। শৈশব থেকেই তিনি ছিলেন বইপড়ায় অনুরাগী, আর সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে লেখালেখির জগতে প্রবেশ। কওমী মাদ্রাসা থেকে মাস্টার্স সম্পন্ন করে তিনি নিজস্ব চিন্তা ও অভিজ্ঞতাকে লেখায় রূপ দিতে শুরু করেন। লেখালেখির পাশাপাশি ইংলিশ ক্যালিগ্রাফির প্রতিও তার রয়েছে বিশেষ ঝোঁক। এই শিল্পে তার কাজ ইতোমধ্যেই বিশেষ মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। সাহিত্য ও শিল্প—দুই ধারাতেই তিনি নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলছেন

📝 মোট লেখা ১

✎ লেখকের যত পোস্ট

দিনলিপি
🗓 May ৩, ২০২৬

একলা থাকার অভ্যাস

মাদ্রাসা থেকে বের হয়ে পূর্বদিকে একটু হেঁটে বাজারের গলিপথ ধরে সামান্য এগোলেই হাতের বায়ে চোখে পড়বে ছোট্ট একটি মাঠ।দেখতে ছোট হলেও মাঠটির গুরুত্ব আমাদের কাছে অ...

পড়ুন →