তামিম রায়হান
✦ লেখক পরিচিতি

তামিম রায়হান

সমকালীন প্রজন্মের এক মননশীল লেখক ও চিন্তক। তাঁর জ্ঞানচর্চার সূচনা কওমি ধারায়, যেখানে তিনি শিক্ষার দৃঢ় ভিত্তি অর্জন করেন। পরবর্তীতে জেনারেল শিক্ষার সঙ্গে সংযুক্ত হয়ে তিনি তাঁর চিন্তার পরিসরকে আরও বিস্তৃত ও বহুমাত্রিক করে তোলেন। পাঠাভ্যাস তাঁর ব্যক্তিত্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। বইয়ের প্রতি গভীর অনুরাগ তাঁকে করে তুলেছে এক নিবেদিত পাঠক; বলা যায়, জ্ঞানসন্ধানই তাঁর নেশা ও নিত্যসঙ্গী। ইতিহাস ও ঐতিহ্যের প্রতি তাঁর বিশেষ আকর্ষণ রয়েছে, যা তাঁর চিন্তা ও লেখায় প্রতিফলিত হয়। বর্তমানে তিনি ‘রাবতা’-এর কো-ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সমসাময়িক নানা বিষয় নিয়ে নিরবচ্ছিন্ন পড়াশোনা ও লেখালেখির মাধ্যমে তিনি নিজেকে গড়ে তুলছেন একজন সচেতন ও প্রজ্ঞাবান কণ্ঠ হিসেবে। তাঁর লেখায় রয়েছে চিন্তার স্বচ্ছতা, অনুসন্ধিৎসা এবং সময়কে বুঝে ওঠার এক আন্তরিক প্রয়াস।

📝 মোট লেখা ৩

✎ লেখকের যত পোস্ট

মুক্তগদ্য
🗓 May ৩, ২০২৬

বিজয়, বিভ্রান্তি ও বিবেকের দায়: একটি অসমাপ্ত সাক্ষ্য

টানা সপ্তাখানেক প্রচণ্ড দাবদাহের পর আজকে সন্ধ্যা থেকে বাইরে ঠান্ডা বাতাস বইছে । মনে হচ্ছে বৃষ্টি আসবে, চারিদিকে থমথমে একটা আবহ । জানালাটা পুরোপুরি খুলে পাশ...

পড়ুন →
দিনলিপি
🗓 March ২৯, ২০২৬

ইউরোপের ডায়েরী: যেখানে অতীত ঘুরে বেড়ায়—বোলোনিয়া

ফজর নামাজের বেশ খানিকটা আগে বিছানা ছেড়ে ওঠলাম। রাতেই সবকিছু গোছানো ছিলো। তবুও সতর্কতার খাতিরে একবার ভালো করে দেখে নিলাম। তেমন কিছু অবশ্য নেয়ার নেই, একদিন...

পড়ুন →