অবিস্মরণীয় মনীষা

অবিস্মরণীয় মনীষা

১০০.00৳

বই: অবিস্মরণীয় মনীষা লেখক : লাবীব হুমায়দী প্রকাশনী: রাবতা বিষয়: ইতিহাস

হোয়াটসঅ্যাপে অর্ডার

✦ অর্ডার করতে কল করুন: ০১৭৩৪৬৮৩১৩৬

✦ ইমেইল: raabtabd@gmail.com

বিবরণ

বই সম্পর্কে

বিশেষ করে নব্বই দশকের পর পৃথিবী খুব দ্রুত একটা পরিবর্তনের ভিতর দিয়ে গিয়েছে। এ পরিবর্তন অভূতপূর্ব ও ভয়াবহ এবং এখন ২০২৩ সালে এসে এটি যে জায়গাটাতে দাঁড়িয়েছে, এর অন্যতম প্রধান সমস্যা হচ্ছে মানুষের কর্ম বিশৃঙ্খলা, হৃদয়ের অস্থিরতা, আত্মার কলুষতা, অর্থ ও বিত্তের বিকট প্রতিযোগিতা। ধীরতা, শান্তময়তা, ধর্মনিষ্ঠা, আল্লাহুম্মুখিতা, আত্মার স্বচ্ছতা এসব যেন আজ রূপকথার গল্প কিংবা সোনার হরিণ। কিন্তু এর ভিতর দিয়েই আমাদেরকে একটা পথ বানিয়ে নিতে হবে। ফলে, এ প্রজন্মকে আমাদের পূর্বসূরী মনীষীদের জীবনের ছবি এঁকে দেখানো খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। অশান্ত আত্মা নিয়ে আমরা তাদের লৌকিকতাহীন অনাড়ম্বর ও আল্লাহুম্মুখী জীবনের ছায়ায় এসে ক্ষণকালের জন্য হলেও দাঁড়িয়ে থেকে আশ্রয় নিতে পারি, শীতল ছায়ায় প্রাণ জুড়িয়ে নিই; কোথাও যেন হারিয়ে যাই, একটু যেন দিশে পাই। লেখক লাবীব হুমায়দী এমনই তিনজন মানুষের জীবন ছবি এঁকেছেন তার সুন্দর গল্পভাষ্যে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত নজর বুলিয়েছি। একটা প্রশান্ত শীতল অনুভূতির ছোঁয়া পেয়েছি। টুকরো টুকরো ছবি, সহজভাষ্যে জীবনের গল্পগাঁথা আমাকে মুগ্ধ করেছে। তাঁর উপস্থাপনায়ও আছে সরলতা ও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সহজতা। এ বই পড়ে সকল বয়সের পাঠক আনন্দ পাবেন সন্দেহ নেই। বিশেষত ছোট্ট এ গ্রন্থটি আমাদের কিশোর তরুণদের জীবনকে দীপিত করুক—এই কামনা করি।

সাবের চৌধুরী
গদ্যকার, কথাসাহিত্যিক।

আরও প্রকাশনা